ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করে যা করবেন সাবেক উপদেষ্টা
অবশেষে এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২৯ ডিসেম্বর বাংলামোটর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তাকে পাশে রেখে এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না। বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন, সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
