দেশে ফেরার পর প্রথমবারের মতো নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান
প্রায় দেড়যুগ পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নয়াপল্টনে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
