এনসিপিকে শুভেচ্ছা বার্তায় কী বললেন তাসনিম জারা?
ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান তাসনিম জারা। এ জন্য তার প্রয়োজন ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর। এরই মধ্যে স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি। ২৮ ডিসেম্বর বাসাবো ও খিলাগাঁও এলাকার বুথে দেখা গেছে ভোটারদের ভিড়।
