জামায়াত ইস্যু: সমর্থন জানিয়ে নাহিদকে এনসিপির ৮০ নেতার চিঠি
বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে মতবিরোধ এবার প্রকাশ্যে এলো। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে পাল্টাপাল্টি দুটি ভিন্নধর্মী চিঠি দিয়েছেন দলটির নেতারা।
