সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে ইউরোপীয় ইউনিয়ন
ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন দ্রুত সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়ে জানায়, দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অক্ষুণ্ন রাখা জরুরি। সোমালিয়া সরকার এই সিদ্ধান্তকে বেআইনি ও সার্বভৌমত্বের ওপর আঘাত বলে নিন্দা করেছে। আফ্রিকান ইউনিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো ও ওআইসিসহ বহু রাষ্ট্রও ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে, যদিও যুক্তরাষ্ট্র সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতার স্বীকৃতি বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, গাজা ইস্যু ও আব্রাহাম চুক্তির আওতায় কূটনৈতিক সম্প্রসারণই ইসরায়েলের সিদ্ধান্তের পেছনে মূল কারণ, আর সোমালিল্যান্ড এই স্বীকৃতিকে আন্তর্জাতিক স্বীকৃতির পথ খুলে দেবে বলে আশা করছে।
