ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থাই কি রাশিয়ার লক্ষ্যবস্তু?
রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২৭ ডিসেম্বর ভোররাত থেকে সকাল পর্যন্ত এই হামলা হয়েছে বলে দাবি ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তিনি জানান, এই হামলায় প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এতে অন্তত দুইজন নিহত এবং দুই শিশুসহ কমপক্ষে ৪৬ জন আহত হয়েছে। একইসঙ্গে কিয়েভের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও তাপ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
