রিমাইগ্রেশন: অভিবাসীদের ফেরত পাঠানোর নতুন কৌশল?
রিমাইগ্রেট। চলতি বছর ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর তাদের এক্স একাউন্টে এই শব্দটি পোস্ট করে। এরপর থেকেই এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রশাসন ইঙ্গিত দিয়েছে, যারা প্রকৃত আমেরিকান নন, তারা যেন আবার নিজ দেশে বা যেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে এসেছিলেন স্বেচ্ছায় সেখানে ফিরে যান। চলুন রিমাইগ্রেট বা রিমাইগ্রেশন কী, কেন এটি আলোচনায় এলো, জেনে নেই...
