মার্জারভুক্ত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা পেতে আর কত অপেক্ষা?
মার্জার বা একীভূতকরণের আওতায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। চলতি বছরের মধ্যে এসব ব্যাংকের গ্রাহকদের টাকা দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
