ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করলে এনসিপিকে দল হিসেবে দাঁড়াতে হবে: মহিউদ্দিন আহমদ
২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিস জারা। একই দিনে জামায়াতের সাথে জোট বাধায় আপত্তি জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলটির ৩০ জন শীর্ষ নেতা। এখন এনসিপির রাজনীতি কোন দিকে যাবে? দলটির ভবিষ্যৎ কী? টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন উপস্থাপনায় টিবিএস ফিউচার অনুষ্ঠানে এনসিপির ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ।
