থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি টিকবে তো?
২০২৫ সালের অক্টোবরে মালয়েশিয়া সফরে এসে একরকম ঢাকঢোল পিটিয়ে থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে মিলমিশ করিয়ে দিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই যুদ্ধবিরতি টেকেনি এক সপ্তাহও। সীমান্তে স্থল মাইন বিস্ফোরণের জের ধরে পাল্টাপাল্টি অভিযোগে ফের উত্তপ্ত হয় সীমান্ত। আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় ডিসেম্বরে এসে। এরপর টানা ২০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে যুদ্ধ থামাতে সম্মত হয়েছে দু'দেশ। চীনের মধ্যস্থতায় শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। যা আরও এগিয়ে নিতে রোববার চীনের ইউনান প্রদেশে বৈঠকে বসবে কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো- যুক্তরাষ্ট্র যেখানে ব্যর্থ সেখানে সফল হবে তো চীন?
