শান্তি চুক্তি চূড়ান্ত করতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার আগ্রাসন বন্ধে শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে আলোচনা হবে। সিএনএনের খবর অনুযায়ী, ২৮ ডিসেম্বর ফ্লোরিডায় দুই প্রেসিডেন্টের মধ্যে এই বৈঠক হতে পারে।
