আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তন
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে প্রথম জনসভাতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনায় লাখো নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বিশ্বখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক উক্তি 'I Have a Dream'-এর অনুকরণে ঘোষণা দেন, 'I Have a Plan'।
