হাদি হত্যার বিচার: স্লোগানে মুখর শাহবাগ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থী ও জনতা। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ সরকারের উপদেষ্টারা সশরীরে এসে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির সুনির্দিষ্ট আশ্বাস না দেবেন, ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না।
