‘অস্থির অবস্থার মধ্যে তারেক রহমান ব্যালেন্সিং ফ্যাক্টর হতে পারেন’
১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে পৌঁছেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন 'আই হ্যাভ অ্যা প্ল্যান' (আমার একটি পরিকল্পনা আছে)। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার এক বিশাল গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তবে শুরুতেই তিনি তিনবার উচ্চারণ করেন, 'আমরা দেশে শান্তি চাই।' তার এই ভাষণের নানা দিক বিশ্লেষণ করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। উপস্থাপনায় টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
