ছাত্রশিবিরের সদস্যদের কী আহ্বান জানালেন জামায়াতের আমির?
৫৪ বছর পর বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে কালো অধ্যায় দূর হতে শুরু করলেও এখনও কালো ছায়া রয়ে গেছে। এই কালো ছায়ার পতন না হওয়া পর্যন্ত ছাত্রশিবিরকে লড়াই অব্যহত রাখতে হবে। ২৬ ডিসেম্বর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
