ইসরায়েল কি গাজায় বসতি স্থাপনের ফন্দি আঁটছে?
'আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না। এটা হবে না। যথেষ্ট হয়েছে। এবার তাদের থামতে হবে।'- গত সেপ্টেম্বরে ইসরায়েলকে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখেছিল পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। কিন্তু এখন পশ্চিম তীর তো বটেই বেহাত হওয়ার পথে গাজাও। নতুন করে বসতি স্থাপনের ফন্দি আঁটছে ইসরায়েল। তেল আবিবের এই নীল নকশা এবার প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
