আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে কী বললেন প্রেস সচিব?
সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাঁচ মার্কিন আইনপ্রণেতা। চিঠির কোথাও উল্লেখ করা হয়নি আওয়ামী লীগের নাম। তবে জানানো হয়েছে, 'একটি রাজনৈতিক দলে'র ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন তারা।
