নির্বাচনী আচরণবিধি ও ডিজিটাল প্রচার নিয়ে উদ্বেগ জামায়াতের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে সজাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। ২৪ ডিসেম্বর বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ আশঙ্কার কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
