নির্বাচন কমিশনের কাছে যেসব দাবি জানিয়েছে এনসিপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ঠিক রেখে তফসিলের অন্যান্য সময়সীমা সংশোধনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। ২৪ ডিসেম্বর দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করে এ কথা বলেন দলটির শীর্ষ নেতারা। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা আরও বাড়ানোর প্রস্তাবে ইসি ইতিবাচক আশ্বাস দিয়েছে।
