‘মানুষ কেন এত স্বার্থপর হয়?’
সেই '৯৩ সালে তার গানের জগতে পা রাখা। তারপর দু'হাতে গান লিখছেন আর সুর করছেন। তবে গানের সংখ্যা ঠিক কত তার হিসেব মেলা ভার। আমরা বলছি, জনপ্রিয় সংগীত শিল্পী তরুন মুন্সীর কথা। পরে তার নামেই গড়ে ওঠে তরুন ব্যান্ড। সম্প্রতি তিনি আড্ডা দিতে এসেছিলেন, আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে। মন খুলে কথা বলেছেন, কীভাবে তিনি গানের জগতে এলেন? সেখানে ওঠে এসেছে তরুনের ব্যক্তি জীবনও।
