ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে আবার গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে ২৩ ডিসেম্বর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। তবে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পরই তাকে মুক্তি দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক সংগঠন প্রিজনার্স ফর প্যালেস্টাইন বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা রয়টার্স।
