নির্বাচন ঘিরে কী প্রত্যয় ব্যক্ত করলেন জেলা প্রশাসকরা?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একযোগে অনুষ্ঠিতব্য গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের দাবি উঠেছে। পরিস্থিতির গুরুত্ব ও মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছে।
