গাড়ি বিস্ফোরণে নিহত রুশ জেনারেল; গুপ্ত হামলা নাকি ষড়যন্ত্র?
মস্কোয় গাড়ি বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। ২৩ ডিসেম্বর তার গাড়ির নিচে স্থাপিত একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। ইতোমধ্যেই রাশিয়ার অনুসন্ধান কমিটি সারভারভের হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
