২৫ ডিসেম্বরের পর লাগাতার কর্মসূচির ঘোষণা ইনকিলাব মঞ্চের
শহীদ ওসমান হাদি স্মরণে এবং তার হত্যার বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে 'শহীদি শপথ' পাঠ করেছেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে হত্যাকাণ্ডের ঘটনাটি বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। ২৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত কর্মসূচিতে শপথ পাঠ করান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
