কেন নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা ট্রাম্পের?
নিজের নাম কার না পছন্দ। নিজের নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্টেডিয়াম- এমনকি হাসপাতালের নামও রাখেন অনেকে। ট্রাম্পও তার ব্যতিক্রম নন। আগেই প্রমাণ হয়েছে যে, নিজের গুণকীর্তন পছন্দ করেন ট্রাম্প। এবার নিজের নামে যুদ্ধজাহাজ আনলেন যুক্তরাষ্ট্রের ৪৭তম এই প্রেসিডেন্ট।
