কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশকে। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ জানাতে কয়েক শ মানুষ সেখানে জড়ো হয়েছিল।
