গানে গানে ছায়ানটের সংহতি সমাবেশ
সহিংস হামলার প্রতিবাদে 'গানে গানে সংহতি-সমাবেশ' আয়োজন করেছে দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। ২৩ ডিসেম্বর বিকেলে ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
