দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা; সংঘর্ষ
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে খুনের প্রতিবাদে দিল্লির বাংলাদেশি দূতাবাসের বাইরে উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেড ভেঙে দূতাবাসের দিকে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাঁদের আটকাটে ও জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
