কিশোর গ্যাং চাঁন-মানিক গ্রুপের চাঁন সামুরাইসহ আটক প্রায় ৫০
২৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা বসিলা ও সংলগ্ন ৬টি চিহ্নিত এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকসহ ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। চাঁন গ্রুপের প্রধান সামুরাইয়ের বিরুদ্ধে হত্যাসহ ২২টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এর আগে চাঁন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড মানিক ও তার সহযোগী রাজিবকে গ্রেফতার করে পুলিশ।
