পৃথিবী থেকে কি লোবান ফুরিয়ে যাচ্ছে?
সোমালিল্যান্ডের শুষ্ক পাহাড়ে জন্মানো বসওয়েলিয়া গাছ ও লোবান এখানকার মানুষের জীবন–জীবিকার মূল ভরসা। হাজার বছরের ইতিহাস থাকা এই লোবান আজ বৈশ্বিক বাজারে অত্যন্ত মূল্যবান পণ্য হলেও অতিরিক্ত আহরণ, জলবায়ু পরিবর্তন ও দুর্বল ব্যবস্থাপনার কারণে গাছ ধ্বংসের মুখে, আর শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য দাম। বাজার বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে প্রকৃতি ও মানুষের ওপর। প্রযুক্তি ও নৈতিক বাণিজ্যের মাধ্যমে গাছ ও শ্রমিক;দুজনকেই সুরক্ষা দেওয়া গেলে তবেই এই প্রাচীন সুবাসের ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব।
