সাবেক এমপি বাদলের বিরুদ্ধে অভিযোগ কী?
জুলাই আন্দোলনে নিউমার্কেট থানায় শিক্ষার্থী শামীম হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
