রাজধানীতে বাড়ছে শীত, সেই সঙ্গে কুয়াশাও
রাজধানী ঢাকায় আজ ২২ ডিসেম্বর সোমবার গতকালের তুলনায় শীতের অনুভূতি ছিল কিছুটা বেশি। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই সময়ে এই তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে শীত যে বেড়েছে, এতে কোনোই সন্দেহ নেই।
