সুদহার বাড়িয়ে কী লাভ হবে জাপানের?
জাপানে মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। প্রায় ৩০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার। জাপানের কেন্দ্রীয় ব্যাংক- ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা সুদের হার প্রায় ০.৭৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম বাড়ল ব্যাংক সুদের হার।
