সরকারের দুর্বলতার কারণেই ‘মবতন্ত্র’: সালাহউদ্দিন আহমদ
সরকারের দুর্বলতার কারণেই 'মবতন্ত্র' প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ২১ ডিসেম্বর রোববার রাজধানীর একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 'ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেইলি স্টার, প্রথম আলোসহ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা।
