নতুন উত্তেজনা পাকিস্তানের রাজনীতিতে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে নিজের কাছে রাখা ও কম দামে বিক্রির অভিযোগে ২০ ডিসেম্বর এই রায় ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরে চলা একটি মামলার নিষ্পত্তি হলো এই রায়ের মাধ্যমে, যা পাকিস্তানের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
