জনসমাগমের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনকে ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রয়টার্স, আল জাজিরা, এবিসি নিউজ, এনডিটিভিসহ বিশ্বের প্রায় প্রতিটি প্রভাবশালী সংবাদমাধ্যম ২০ ডিসেম্বর এই খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে।
