ইউক্রেনকে কেন ৯০ বিলিয়ন ইউরো ঋণ দিচ্ছে ইইউ?
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে রুশ সম্পদের ব্যবহার নিয়ে আলোচনা চলছিল দীর্ঘদিন ধরেই। কিন্তু শেষ পর্যন্ত এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ শীর্ষ সম্মেলনে একদিনের বেশি সময় ধরে চলা এ আলোচনায় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে রুশ সম্পদ ব্যবহার না করার। তবে ইউক্রেনের অর্থনীতি ও সামরিক খাতে সহায়তা করতে আগামী ২ বছরের জন্য ১০৫ বিলিয়ন ডলার বা ৯০ বিলিয়ন ইউরো সুদমুক্ত ঋণ দেওয়ার ব্যাপারে একমত হয়েছে ইইউ।
