হাদির জানাজায় যে আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্র আমাদের কানে সারাক্ষণ বাজতে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যতদিন আছে, ততদিন হাদি সব বাংলাদেশির বুকে থাকবে। এটা কেউ সরাতে পারবে না।'
