আরব পরিবারগুলো কতটা সম্পদের মালিক?
পৃথিবীর এ প্রান্তে দাঁড়িয়ে আমি-আপনি যখন জীবন যাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছি, সংসারের যাঁতাকলে পৃষ্ঠ হচ্ছি, জীবন যাপনের বদলে সংগ্রাম করছি; তখন পৃথিবীর অপর প্রান্তে অর্থের এক রাজত্ব কায়েম করে বসেন আছেন কেউ কেউ। ভোগ-বিলাস ও আয়েশি জীবন যাপনের পেছনে খরচ করছেন কাড়িকাড়ি অর্থ। সেই দলে আছেন আরব শেখদের পরিবার। ব্লুমবার্গের প্রকাশিত World's Richest Families 2025 শীর্ষক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদনে জানা গেছে, কতটা বিত্তবান এই তিন আরব শেখের পরিবার।
