লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হন।
