হাদির হত্যাকাণ্ড ও দুই পত্রিকা অফিসে হামলার বিচার চাই: নাহিদ ইসলাম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর জেরে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, 'কারা জড়িত ছিল এটা সরকারকেই চিহ্নিত করে বিচার করতে হবে। ১৯ ডিসেম্বর রাতে রাজধানীর কারওয়ান বাজারে ক্ষতিগ্রস্ত পত্রিকা দুটির কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
