কী অবস্থা প্রথম আলো ও ডেইলি স্টারের?
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে ১৮ ডিসেম্বর দিবাগত রাত ১২ টায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা দৈনিক প্রথম আলোর অফিসে হামলা চালায়। এরপর সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই কাজ করা হয় দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসেও। হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ১৯ ডিসেম্বর প্রকাশ হয়নি দেশের শীর্ষ দুই দৈনিক।একইসঙ্গে গণমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় স্থবির হয়ে পড়েছে।
