হাদির মৃতুতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবরে ক্ষোভে আগুন দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে। এছাড়া ১৮ ডিসেম্বর রাতে বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। হাদীর হত্যাকারীদের গ্রেপ্তারে দাবীতে মিছিল বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। শিবিরের পক্ষ থেকেও করা হয় প্রতিবাদ সভা ও মিছিল।
