ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক দলগুলোর শোক
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোকাহত গোটা বাংলাদেশ। জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এই জুলাই যোদ্ধার ইন্তেকালে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
