TBS ৮টার সংবাদ, ১৮ ডিসেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচনের দিন বিদেশি পর্যবেক্ষক চায় সরকার; রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য, খেলাপি ঋণের হার বেড়েছে উদ্বেগজনকভাবে, জানালেন গভর্নর; ছাত্রীনিবাস থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড- নিশ্চিত নয় পুলিশ; বায়দূষণে দক্ষিণ এশিয়ায় বছরে প্রায় ১০ লাখ মানুষের অকালমৃত্যু: বিশ্বব্যাংকের প্রতিবেদন, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস; জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গাইলেন নিজের গুণগান।
