সায়রা কীভাবে ট্রাইবুনাল সিনেমায় এলেন?
রায়হান খানের পরিচালনায় ট্রাইবুনাল সিনেমার শ্যুটিং শেষ হয়েছে। আগামী ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন, সায়রা আক্তার জাহান। সম্প্রতি টিবিএস স্পটলাইট অনুষ্ঠানে এসেছিলেন তিনি। জানিয়েছেন, ট্রাইবুনাল কেমন ছবি হবে? এছাড়াও আড্ডায় ওঠে এসেছে, তার ভবিষ্যত পরিকল্পনা এবং ব্যক্তি জীবনও। বিস্তারিত জানতে দেখুন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পট লাইট।
