শরণখোলায় বলেশ্বর নদীতে পোয়া মাছ ধরার গল্প
গ্রামীণ জীবনের চিরচেনা এক দৃশ্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে নদীর বুকে ভেসে ওঠে নৌকা। বলেশ্বর নদীর পানি তখনো শান্ত। কুয়াশার পর্দা সবে সরে গেছে। এই সময়েই শুরু হয় পোয়া মাছ ধরার প্রস্তুতি। নদীর সঙ্গে বাস করা শরণখোলা এলাকার বাসিন্দাদের দিনের শুটা শুরুটা হয় এখানেই।
