ভেনেজুয়েলার ট্যাংকার অবরোধের পর জার্মানি সতর্ক কেন?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরাতে একরকম উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে যাচ্ছেন একের পর এক সতর্কবার্তা ও নিষেধাজ্ঞা। এতেও যখন টলানো যাচ্ছে না মাদুরো সরকারকে, তখন আরও আগ্রাসী হয়ে দেশটির অর্থনীতির মূল ভিত্তি তেল রপ্তানির ওপর আঘাত হেনেছেন তিনি। ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলায় যাওয়া-আসা করা মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেলবাহী ট্যাংকার অবরোধের।
