ঢাকায় কেন কিংস ব্যাটন প্রতিনিধি দল?
আগামী বছরের ২৩ জুলাই-২ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে ২৩তম কমনওয়েলথ গেমস। জমকালো এই আয়োজনের ছোঁয়া লেগেছে ঢাকাতেও। এই আসর শুরু হওয়ার আগে ঐতিহ্যগতভাবে কমনওয়েলথভূক্ত সকল দেশে কিংস ব্যাটন নিয়ে ভ্রমন করে একটি প্রতিনিধি দল। এরইমধ্যে ঢাকায় অবস্থান করছে দলটি।
