তারেক রহমানের সংবর্ধনা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমেদ
২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দুপুর ১২টার সময় ঢাকায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
